প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ । ৪:১৬ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বৈষম্যবিরোধী আন্দোলনের ১২ মামলার আসামি যুবলীগ নেতা গলাকাটা কাউসারকে গ্রেফতার করেছে ডিবি

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় ১২ মামলার এজাহারনামীয় আসামি, বাড্ডা থানা যুবলীগের আহবায়ক কায়সার মাহমুদ ওরফে গলাকাটা কাউসার (৪৫) কে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ।

বুধবার (৯ এপ্রিল ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ৯.৪০ ঘটিকায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্ৰেফতার করা হয়।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, গ্ৰেফতারের পর জিজ্ঞাসাবাদে কাউসার ঢাকা মহানগরীতে সম্প্রতি যুবলীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেছ বলে স্বীকার করেছে।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত কাউসারের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় ১২টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন