প্রকাশের সময়: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫ । ২:৪০ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ; সারা দেশে গ্রেফতার ৭২

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত মোট ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

এক বিবৃতিতে বলা হয়, দেশের বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৯ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত মোট ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে খুলনায় ৩৩ জন, সিলেটে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, গাজীপুরে ৪ জন, নারায়ণগঞ্জে ৪ জন, কুমিল্লায় ৩ জন এবং কক্সবাজারে ৪ জন।

এসব ঘটনা সংক্রান্ত এখন পর্যন্ত মোট ১০টি মামলা রুজু হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

আর প্রধান উপদেষ্টার প্রেস উয়ং থেকে জানানো হয়, গত সোমবার (৭ এপ্রিল) বিক্ষোভ চলাকালে দোকান ভাঙচুর ও হামলার ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে দশটি মামলা হয়েছে। আরও তদন্ত চলছে, এবং এই নিন্দনীয় কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে অতিরিক্ত মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে গত ৭ এপ্রিল ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী ডাকা হরতালের সমর্থনে বাংলাদেশে হওয়া বিক্ষোভের আড়ালে দেশের বিভিন্ন জেলায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাটা ও কেএফসি-তে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন