প্রকাশের সময়: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫ । ৪:০৯ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার।।

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৩ হাজার নয়শত ৫০ (প্রায় ১৪ হাজার) পিস ইয়াবাসহ এক মাদক বসবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে এই সফল অভিযান হয়। এ সময় মাদক বিক্রিতে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ মতিয়ার রহমান ওরফে মুন বাদশা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয় সুত্রে জানা গেছে, একটি গোপন সংবাদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে রবিবার বিকালে রঘুরামপুর টানপাড়া এলাকায় ফুলপুর-ময়মনসিংহ মহাসড়কে মাদক বিরোধী চেকপোষ্টে ঢাকাগামী বিআরটিসি বাস হতে মোঃ মতিয়ার রহমান ওরফে মুন বাদশাকে গেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রিতে ব্যবহৃত ২ টি মোবাইল সেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর চাকতাবাড়ি গ্রামে। তার পিতার নাম মৃত আঃ রশিদ। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন