বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে বরিশাল ও ঘাটাইল সেনানিবাসে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৬ মার্চ ২০২৫ তারিখে ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়ার উদ্যোগে বরিশাল সেনানিবাসে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিওসি ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বরিশাল এরিয়া, মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল৷

এছাড়া, একই দিনে ঘাটাইল সেনানিবাসে ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়ার উদ্যোগে আরও একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিওসি ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া, মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান, এসজিপি, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তা প্রদানসহ তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি বাংলাদেশ সেনাবাহিনী পুনর্ব্যক্ত করছে।

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।