প্রকাশের সময়: শনিবার, ২২ মার্চ, ২০২৫ । ৯:২৭ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ডিএমপির ট্রাফিক বিভাগ ও বিআরটিএ কর্তৃক বিভিন্ন গ্যারেজে অভিযান পরিচালনা

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

আসন্ন ঈদ যাত্রায় লক্কর-ঝক্কর, ফিটনেসবিহীন বাস চলাচল রোধে (২১ মার্চ ২০২৫ খ্রি.) ডিএমপির ট্রাফিক-মিরপুর বিভাগের সহায়তায় বিআরটিএ, ঢাকা এর ৩ নং ও ৭ নং আদালত কর্তৃক আমিনবাজার ব্রিজ হতে নবাবেরবাগ মোড় পর্যন্ত বেড়িবাঁধের পাশে বিভিন্ন গ্যারেজ ও গাড়ির বডি তৈরির প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক উক্ত প্রতিষ্ঠানসমূহের মালিকপক্ষকে যেকোনো বেআইনি কর্মের বিষয়ে সতর্ক থাকার জন্য বলা হয় ও এই মর্মে মুচলেকা গ্রহণ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ট্রাফিক-মিরপুর বিভাগ প্রয়োজনীয় পুলিশি সহায়তা প্রদান করে।

উক্ত অভিযানে উপ-পুলিশ কমিশনার, ট্রাফিক-মিরপুর বিভাগ; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ট্রাফিক-মিরপুর বিভাগ; সহকারী পুলিশ কমিশনার, ট্রাফিক-মিরপুর জোন; সহকারী পুলিশ কমিশনার, ট্রাফিক-দারুস সালাম জোনসহ মিরপুর-ট্রাফিক বিভাগের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন