প্রকাশের সময়: সোমবার, ১৭ মার্চ, ২০২৫ । ৪:৪৮ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য মোনায়েম হায়দারকে গ্রেফতার করেছে সিটিটিসি

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের উগ্রবাদী মতাদর্শ প্রচারকারী ও অন্যতম সংগঠক মোনায়েম হায়দার (২৬) কে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সিটিটিসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে (১৬ মার্চ ২০২৫ ) সন্ধ্যায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।গ্রেফতারের সময় তার নিকট হতে হিজবুত তাহরীরের উগ্রবাদী মতাদর্শ প্রচারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোনসেট, চারটি সিম কার্ড ও একটি ফেইক ফেসবুক আইডি উদ্ধার করা হয়।

সিটিটিসি সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত মোনায়েম হায়দার বিভিন্ন নামে ফেসবুকে ভুয়া পেইজ খুলে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের উগ্রবাদী মতাদর্শ প্রচার করে আসছিলো এবং গোপনে হিজবুত তাহরীরকে সংগঠিত করে আসছিলো। সে গত ০৭ মার্চ ২০২৫ খ্রি. তারিখে রাজধানীর পল্টনে হিজবুত তাহরীরের মিছিলে অংশগ্রহণ এবং মিছিলের পূর্বে এবং পরবর্তীতে অনলাইনে বিভিন্ন ব্যক্তির সাথে সংগঠনের পক্ষে যোগাযোগের কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন