প্রকাশের সময়: সোমবার, ১৭ মার্চ, ২০২৫ । ১২:০৭ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

হারিয়ে যাওয়া ৩৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদেরকে বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ

স্টাফ রিপোর্টার।।

বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৩৪টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্টন মডেল থানা পুলিশ।

পল্টন মডেল থানা সূত্রে জানানো হয়, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে পল্টন মডেল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ০৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. হতে ১৪ মার্চ ২০২৫ খ্রি. পর্যন্ত ৩৪ টি মোবাইল ফোনসেট দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হারানো মোবাইল ফোনগুলো উদ্ধারে পল্টন মডেল থানার এএসআই ইকবাল হোসেন সক্রিয় ভূমিকা রাখেন।

শনিবার (১৫ মার্চ ২০২৫ খ্রি.) পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী ও পল্টন মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মনিরুজ্জামান এর উপস্থিতিতে উদ্ধারকৃত ৩৪টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।

থানা সূত্রে আরো জানা যায়, ইতিপূর্বেও বিভিন্ন সময়ে পল্টন মডেল থানা পুলিশ কর্তৃক ১০০টি অধিক হারানো মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

হারিয়ে যাওয়া মোবাইল ফোনসেটগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোন মালিকরা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন