প্রকাশের সময়: শনিবার, ১৫ মার্চ, ২০২৫ । ৪:৫১ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্গাপুরে জুয়ার আসর পুড়িয়ে দিল পুলিশ

ধনেশ পত্রনবীশ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি।।

নেত্রকোনার দুর্গাপুরে একটি জুয়ার আসর পুড়িয়ে দিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

শুক্রবার (১৪ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাতাশি গ্রামের জুয়ার আসরটি পুড়িয়ে দেয় পুলিশ।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চন্ডিগড় ইউনিয়নের সাতাশি গ্রামে একটি জুয়ার আসর পরিচালনা হয়। এমন সংবাদ পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে খবর পেয়ে পুলিশ যাওয়ার আগেই জুয়াড়িরা পালিয়ে গেছে। জুয়াড়িদের ওঠানো ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এই উপজেলা অপরাধমুক্ত করে তুলতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন