প্রকাশের সময়: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ । ১:৪৮ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

‘‘ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত”

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) বৃহস্পতিবার (১৩ মার্চ) এ মার্চ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমের সভাপতিত্বে কল্যাণ সভার শুরুতে পবিত্র কোরআন ও অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। ।

পরবর্তীতে কল্যাণ সভায় সড়ক দুর্ঘটনায় নিহত মুক্তাগাছা থানার এএসআই(নিঃ)/রোস্তম আলীর পারিবারকে আথির্ক সাহায্য প্রদান করা হয় এবং এক মিনিট নিরবতা পালন করে নিহতের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এরপর পুলিশ সদস্যদের বেতন, রেশন, ছুটি, টিএ বিল, মেসের খাবার সম্পর্কিত সমস্যার কথা শুনে তাৎক্ষণিক দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার কাজী আখতার উল আলম।

উক্ত কল্যাণ সভায় জেলা পুলিশ ময়মনসিংহ এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন