প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ । ৯:০৮ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্যামলী স্কয়ার এলাকায় নারীর প্রতি সহিংসতাকারী মোঃ রাসেল হোসেনকে গ্রেফতার করেছে ডিবি

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, রাজধানীর শ্যামলী স্কয়ার এলাকায় নারীর প্রতি সহিংসতাকারী মোঃ রাসেল হোসেন (৩০) কে গ্রেফতার করেছে ডিএমপি ডিবির সাইবার ক্রাইম ইউনিট।

সোমবার (১০ মার্চ ২০২৫ খ্রি.) সন্ধ্যা ০৬:০০ ঘটিকায় মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, আজ সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাসেলকে মতিঝিল এলাকা হতে গ্রেফতার করে ডিবি সাইবার ফাইনান্সিয়াল ক্রাইমের একটি চৌকস দল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাসেল শ্যামলী স্কয়ার এলাকায় নারীদের প্রতি বিভিন্ন ধরণের কথা বলে, লাঠি দ্বারা আঘাত করে সহিংস আচরণ করে। পরবর্তীতে সেই ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করে।

গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন