প্রকাশের সময়: রবিবার, ৯ মার্চ, ২০২৫ । ৯:২৩ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মসিকের সাবেক প্যানেল মেয়রসহ গ্রেফতার-৫

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে মসিকের সাবেক প্যানেল মেয়রসহ বিভিন্ন অপরাধে ৫ জনকে গ্রেফতার করেছে।

জানা যায়, এসআই(নিঃ) মাসুদ জামালী, সঙ্গীয় র্ফোসসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ মাহবুবুর রহমান রহমান দুলাল (৫০)
(সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ ও সাবেক প্যানেল মেয়র-২) অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।

এছাড়াও এএসআই (নিঃ) আয়েছ মিঞা, এএসআই (নিঃ) মাহমুদুল হাসান জামান,
এএসআই (নিঃ) রাসেল ইয়ার খান, সঙ্গীয় র্ফোসসহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৪টি গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামীদেরকে গ্রেফতার করেন।

পরোয়ানাভূক্ত আসামীরা হলো: মোঃ রাফাইত আহসান পিতা-মৃত এ বি এম রফিকুল ইসলাম, মোঃ আহাম্মদ আলী (৫২), পিতা-মৃত-আব্বাস আলী, মোঃ রফিকুল ইসলাম, পিতা-মোঃ আব্দুল আজিজ, স্থায়ী: (হোমেদ আলী রোড, লাল মিয়া ওরফে লালন পিতা-মোঃ লোকমান বেপারী।

প্রত্যেক আসামীকে চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে
প্রেরন করা হইয়াছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন