প্রকাশের সময়: শনিবার, ৮ মার্চ, ২০২৫ । ৯:৪১ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ডিএমপি কর্তৃক গুলশান-১ এলাকায় অবৈধ ভাসমান দোকান ও হকার উচ্ছেদে বিশেষ অভিযান

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর গুলশান বিভাগ এর উদ্যোগে গুলশান-১ এলাকায় ভাসমান দোকান ও হকার উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

(০৮ মার্চ ২০২৫ খ্রি.) দুপুর ২:০০ ঘটিকা হতে ৪:০০ ঘটিকা পর্যন্ত স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম.এম মো: রাগীব নূর এর উপস্থিতিতে গুলশান-১ এলাকায় অবৈধ হকারদের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে গুলশান ক্রাইম বিভাগ ও গুলশান ট্রাফিক বিভাগ সার্বিক সহযোগিতা প্রদান করে। দুই ঘন্টা ব্যাপী এই বিশেষ অভিযানে ফুটপাতে প্রতিবন্ধকতাকারী বিপুল সংখ্যক মালামাল জব্দ করা করে বাজেয়াপ্ত করা হয়।

উল্লেখ্য, অবৈধভাবে গড়ে তোলা ভাসমান দোকান ও হকারদের কারণে উল্লিখিত স্থানে যানবাহন ও পথচারীদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছিলো। এই বিশেষ অভিযান পরিচালনার কারণে উক্ত এলাকায় পথচারীরা স্বচ্ছন্দে চলাচল করতে পারবে ও যানজট অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

এই অভিযানে গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার জিয়াউর রহমান চৌধুরী, গুলশান থানার অফিসার ইনচার্জ এবং গুলশান ক্রাইম বিভাগ ও গুলশান ট্রাফিক বিভাগের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ অংশগ্রহণ করে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন