প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫ । ৯:২৩ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহ কোতোয়ালি পুলিশের অভিযানে গ্রেফতার-৪

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

জানা যায়, ইন্সপেক্টর(নিরস্ত্র) মোঃ কমর উদ্দিন, সঙ্গীয় অফিসার ও র্ফোসসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী মোঃ আশিকুর রহমান আশিক (৩৩), (যুবলীগের সর্মথক), পিতা-সাইদুর রহমান তারা মিয়া, মাতা-আকলিমা খাতুন, সাং-৪৩/৩ কেওয়াটখালী, মোঃ সাকিব মিয়া (২৭), (৩১নং ওর্য়াড সেচ্ছাসেবক লীগের সর্মথক), পিতা-মোঃ আব্দুল বারেক, মাতা-মোছাঃ রেজিয়া খাতুন, সাং-চর ঈশ্বরদিয়া, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে অত্র থানাধীন শম্ভুগঞ্জ মোড় এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) মোঃ সোহেল রানা, সঙ্গীয় র্ফোসসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী আতিকুল ইসলাম জয় (২০), পিতা-মৃত আতিকুল ইসলাম সুমন, মাতা-মৃত তাসলিমা বেগম, সাং-চুরখাই, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানাধীন মাসকান্দা বাইপাস এলাকা হইতে গ্রেফতার করেন।

ইহাছাড়াও এসআই (নিঃ) মোঃ মোজাম্মেল হোসেন সঙ্গীয় র্ফোসসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১টি পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করেন।

পরোয়ানাভূক্ত আসামীদের নাম ও ঠিকানা- মোঃ শাহাদ হোসেন (৫০), পিতা-মোঃ গিয়াস উদ্দিন, স্থায়ী: গ্রাম- পান ঘাগড়া (পনঘাগড়া), উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ। প্রত্যেক আসামীকে চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন