প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ । ৭:৩৭ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহ ডিবি’র অভিযানে মাদক কারবারি গ্রেফতার-২

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশের অভিযানে ১১ গ্রাম হেরোইন ও ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ডিবি পুলিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহের নির্দেশে এসআই(নিঃ) মোঃ আবু বকর সিদ্দিক ইমরান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন নাটকঘরলেন রোডের জনৈক রতন বসাক এর চায়ের দোকানের সামনে হইতে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ ২০.৩০ ঘটিকায় ১১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ ফিরোজ (৪০), পিতা-মৃত আনোয়ার হোসেন, মাতা-মৃত মমতাজ বেগম, সাং-আকুয়া (জনৈক সোহরাব সাহেবের বাড়ীর পাশে), ওয়ার্ড নং-২৭, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০১টি মামলা আছে।

অপর অভিযানে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহের নির্দেশে এসআই(নিঃ) মোঃ তোয়াবুল ইসলাম খান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন পয়ারকান্দি বাইপাস গোরস্থান মোড় আলিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামক দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ ২১.৪৫ ঘটিকায় ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ রবিন মিয়া (৩০), পিতা মৃতঃ আব্দুর রশিদ, মাতা-মোছাঃ বানেছা খাতুন, সাং-পয়েরকান্দি নতুন বাজার, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০১টি মামলা আছে।

উদ্ধারকৃত ১১ গ্রাম হেরোইন ও ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল ও মুক্তাগাছা থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন