প্রকাশের সময়: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ । ৯:২৯ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছাত্র ইউনিয়ন সুসং সরকারী মহাবিদ্যালয় শাখার সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি।।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নেত্রকোনার দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে সুসং সরকারী মহাবিদ্যালয়ের সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বধুবার দুপুরে সুসং সরকারী মহাবিদ্যালয় হলরুমে এ কাউন্সিল ও সম্মেলন হয়। কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে হিমেল মিয়াকে সভাপতি, পিয়াস শীলকে সাধারণ সম্পাদক ও জান্নাতুল ফেরদাউস (জান্নাত) কে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট সুসং সরকারী মহাবিদ্যালয় কলেজ শাখা গঠন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি নুর আলম খান, সহ-সভাপতি, নূর আলম, নুর আলম সিদ্দিকী, নাজমুল কবীর, সহ-সাধারণ সম্পাদক জুয়েল মিয়া সহ উপজেলা কমিটির নেতৃবৃন্দ ।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন