প্রকাশের সময়: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫ । ৫:২০ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্ধর্ষ এক ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

রাজধানীর রামপুরা এলাকা থেকে সাতটি মামলার আসামি দুর্ধর্ষ এক ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃতের নাম- মো. শামীম হোসেন (২৪)। গ্রেফতারের সময় তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি অত্যাধুনিক সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

শনিবার (১ ফেব্রুয়ারি, ২০২৫) রাত ১:৩০ ঘটিকায় রামপুরা রেলক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত শামীম উত্তরা ও গাজীপুর এলাকার চুরি ও ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানায় ছিনতাই ও ডাকাতি প্রস্তুতির ঘটনায় সাতটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত শামীমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন