প্রকাশের সময়: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫ । ১:১৪ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জামালপুর পতিতা পল্লী থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক।।

জুলাই-আগস্ট আন্দোলনে সম্পৃক্ততা থাকার ঘটনায় করা মামলায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগের এক নেতাকে জামালপুরের পতিতা পল্লী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ আবু ফয়সাল মো. আতিক।

পতিতা পল্লী থেকে গ্রেপ্তার ওই নেতা মেলান্দহ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ পারভেজ মুকুল।

এছাড়া গ্রেপ্তার অপর নেতা সাইফুল ইসলাম আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জামালপুর পৌর শাখার আহ্বায়ক।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ আবু ফয়সাল মো. আতিক জানান, আসামিরা জুলাই -আগস্ট আন্দোলনে সম্পৃক্ততা থাকার ঘটনার মামলায় অন্তর্ভুক্ত। তাদের দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন