প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫ । ৮:৫৮ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে মহানগর আওয়ামী লীগ নেতা জিল্লুসহ চার নেতাকর্মী গ্রেপ্তার

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাগর হত্যা মামলায় মহানগর আওয়ামীলীগ নেতা গোলাম ফেরদৌস জিল্লুসহ চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও আনন্দমোহন কলেজের সাবেক ভিপি গোলাম ফেরদৌস জিল্লু, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান ও কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান মুক্তা।

কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান বলেন, ৫ আগস্টের পর থেকে তারা আত্মগোপনে ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে নগরীতে শহীদ সাগর হত্যাসহ তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন