প্রকাশের সময়: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫ । ৫:২৭ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে ইয়াবা ও গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারী) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে (ডিবি) পুলিশ।

জানা যায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহের নির্দেশে এসআই(নিঃ) মোঃ ফারুক আহম্মেদ সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন জামিরদিয়া এলাকা হইতে ২৮ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ ২০.১৫ ঘটিকায় ১৩০ পিস ইয়াবা ট্যাবলেসহ মাদক ব্যবসায়ী মোঃ ইয়াছিন (২৭), পিতা-মৃত জালাল উদ্দিন, মাতা-রাবেয়া খাতুন, সাং-মোলাইদ, জনৈক ফাইজুল্লার বাড়ীর ভাড়াটিয়া, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর (ভাসমান), মোঃ মফিদুল ইসলাম (২৯), পিতা-আলী হোসেন, মাতা-মফি বেগম, সাং-ইনানি মালিজিকান্দা, থানা-ঝিনাইগাতী, জেলা-শেরপুর, বর্তমান সাং-মুলাইদ রঙ্গিলা বাজার সবুজ এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর,মোঃ বিল্লাল (৩৫), পিতা-মৃত আশরাফ উদ্দিন ওরফে আশসাব, মাতা-সালেহা বেগম, সাং-ভাটিচারিয়া, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ, বর্তমান সাং-রঙ্গিলা বাজার সবুজ এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুরদেরকে গ্রেফতার করা হয়।
অপর এক অভিযানে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নির্দেশে এসআই(নিঃ) রাজীব তালুকদার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন কাঠালী মশা মার্কেট সাকিনস্থ হইতে ২৮ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ ১৮.১৫ ঘটিকায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ স্বপন ঢালী (৪৫), পিতা-মৃত গফুর ঢালী, মাতা-মোছাঃ জামিনা খাতুন, সাং-কাঠালী, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
উদ্ধারকৃত ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ৪ জন আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় পৃথক পৃথক মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন