প্রকাশের সময়: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ । ৩:৫৩ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা মহানগরীতে যৌথ বাহিনীর অভিযানে ১৯ জন গ্রেফতার

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

পান্থপথ, চকবাজার, কারওয়ান বাজার, রসুলবাগ এবং কামরাঙ্গীরচরে অভিযানে চাঁদাবাজ ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৯ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ ৩১ ডিসেম্বর ২০২৪ থেকে ২ জানুয়ারি ২০২৫ পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৯ জন অপরাধীকে গ্রেফতার করেছে। এদের মধ্যে পান্থপথ, চকবাজার ও কারওয়ান বাজারের চাঁদাবাজ, রসুলবাগ হতে ধারালো দেশীয় অস্ত্র ব্যবহারকারী কিশোর গ্যাং এর সদস্য ও কামরাঙ্গীরচরের স্থানীয় অপরাধী এবং ঢাকা উদ্যান এলাকার ছিনতাই চক্রের সদস্যরা অন্তর্ভুক্ত। গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়ায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর বিশেষ অভিযান চলমান থাকবে জানা যায়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন