প্রকাশের সময়: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫ । ৫:৩৬ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নতুন বছরে ১৬ বছরের অপকর্মের বিচারের কাজ চলবে

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে বললেন, নতুন বছরে বিগত ১৬ বছরের অপকর্মের বিচারের কাজ চলবে।

তাজুল ইসলাম বলেন, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা রাষ্ট্রীয় সিদ্ধান্ত। তবে ট্রাইব্যুনাল তার বিচার কাজ এগিয়ে নেবে।

চিফ প্রসিকিউটর আরও বলেন, প্রধান বিচারপতির সম্মতির পর সংস্কার সম্পন্ন হওয়া মূল ভবনে বিচার কাজ শুরু হবে। বিগত আওয়ামী লীগ সরকার যত অপরাধ করেছে, তার সব বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন