প্রকাশের সময়: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫ । ৪:৫১ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছিনতাই ও ডাকাতিসহ সাত মামলার আসামি বিটকেলসহ তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।
ছিনতাই ও ডাকাতিসহ সাত মামলার আসামি, পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী আসাদুল ওরফে বিটকেলসহ তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আসাদুল ওরফে বিটকেল (৩৪), ২। মোঃ হিমেল প্রধান (২৭) ও ৩। সোহেল (৩০)।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর ২০২৪ খ্রি) রাতে মতিঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে মতিঝিল থানা পুলিশ।
মতিঝিল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল থানাধীন মেট্রোরেলের নিচ থেকে এই তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ আসাদুল ওরফে বিটকেল এর বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ সাতটি ও মোঃ হিমেল প্রধান এর বিরুদ্ধে ছিনতাইয়ের দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন