প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪ । ৬:৫৭ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে যুবকের উপর অতর্কিত হামলা! থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহে অপকর্ম ও অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় আশিফ ব্যপারীর উপর অতর্কিত হামলা করে গুরুতর যখম করেছে রাজ ও ইন্দ্রজিৎ গংরা।

গত ১৩ অক্টোবর রাত আনুমানিক ১১.৩০ ঘটিকার সময় কোতোয়ালী মডেল থানাধীন থানারঘাট দূর্গামন্দির এর সামনে এ ঘটনা ঘটে।

ঘটনা সংক্রান্ত বিষয়ে আশিফ ব্যপারীর বড় ভাই আরিফ হোসেন কোতোয়ালি মডেল থানায় লিখিত এজাহার দায়ের করলে একটি মামলা রুজু হয়। যার নং-৪২ তারিখ ১৭/১১/২০২৪ইং।

স্থানীয় একাধিক সুত্র জানিয়েছে, রাজ ও ইন্দ্রজিৎ গংরা মাদক, চুরি, ছিন্তাইসহ নানা অপকর্মের সাথে জড়িত রয়েছে। এলাকায় প্রচার আছে জনৈক মামুনের নেতৃত্বেই রযেছে অপরাধ চক্রের নিয়ন্ত্রণ।

কোতোয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে এদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন