প্রকাশের সময়: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪ । ৪:১২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে চুরি হওয়া শিবমূর্তি উদ্ধার; চোর প্রশান্ত গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহ নগরীর থানার ঘাট সংলগ্ন শিব মন্দির থেকে চুরি হওয়া শিবলিঙ্গ মূর্তিটি টাঙ্গাইল সদর থানা এলাকার দাইন্না চৌধুরী বাগিল এলাকা থেকে উদ্ধার করেছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ।

জানাযায়, রবিবার (১৭ নভেম্বর) বিকালে ময়মনসিংহ নগরীর থানার ঘাট শিবমন্দির থেকে শিবমূর্তি চুরির ঘটনাটি সংঘটিত হয়। মুর্তি চুরি বিষয়টি ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ অবগত হওয়ার সাথে সাথেই উদ্ধার অভিযানে নামেন এস আই আনোয়ার হোসেন এর নেতৃত্বে থানা পুলিশের চৌকস টিম। কোন প্রকার প্রযুক্তিগত সহায়তা ছাড়াই তথ্যগত অনুসন্ধানের মাধ্যমে টাঙ্গাইল সদর থানার দাইন্না চৌধুরী বাগিল এলাকার মনোরঞ্জন কর্মকারের ছেলে শিবমুর্তি চোর প্রশান্ত কর্মকারকে আটক করেন।

শিবমুর্তি উদ্ধার বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খান এক প্রেস ব্রিফিংয়ে সোমবার (১৮ নভেম্বর) উদ্ধার হওয়া শিবমূর্তি ও চোর প্রশান্ত কর্মকারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

অপর একটি সুত্র বলেন, মন্দিরে ঠাকুর পুরুহিত থাকা সত্যে দিনের দুপুরে এমন চুরি সংঘটিত হওয়ায় কিভাবে সম্ভব হয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন