প্রকাশের সময়: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪ । ৭:৫১ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

হাজারীবাগের গণকটুলি সিটি কলোনী এলাকায় যৌথবাহিনীর অভিযান: আটক ১৫

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নেতৃত্বে গোপন তথ্যর ভিত্তিতে হাজারীবাগের গণকটুলি সিটি কলোনী এলাকায় যৌথবাহিনী অভিযান পরিচলনা করে ১৫ জন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করে।

এ সময় তল্লাশি অভিযান পরিচালনার মাধ্যমে দুষ্কৃতিকারীগণ কর্তৃক ব্যবহৃত বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন, সিম কার্ড এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।

অভিযানের পর উদ্ধার হওয়া সরঞ্জামাদিসহ গ্রেফতারকৃতদের পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের নিকট হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন