প্রকাশের সময়: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪ । ৫:৫৭ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মসিকের প্রভাবশালী কাউন্সিলর ডন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) সাবেক প্যানেল মেয়র-১ আসিফ হোসেন ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।

শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে ঢাকার উত্তরা থেকে উত্তরা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে কোতোয়ালি মডেল থানার একটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় ডনকে আদালতে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত রাতে উত্তরা থানা পুলিশ উত্তরা এলাকা থেকে আসিফ হোসেন ডনকে আটক করেছে। পরে কোতোয়ালি মডেল থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন