প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪ । ২:০৪ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে ভালো কাজের জন্য পুরস্কৃত হলেন ওসি শফিকুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শকিকুল ইসলাম ভালো কাজের জন্য পুরস্কৃত হয়েছেন।

সোমবার (২১ অক্টোবর ) ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তার হাতে এ ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার আজিজুল ইসলাম। এ সময় জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান জানান, ভালো কাজের মূল্যায়ন হিসেবে পুরষ্কারটি থানার প্রতিটি পুলিশ সদস্যের সহযোগিতায় অর্জন। এ অর্জন ও সফলতার অংশীদার এ থানার সবাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রেখে কোতোয়ালী এলাকায় সব ধরণের অপরাধ কমিয়ে আনতে সার্বক্ষণিক কাজ করে যাবো ও অপরাধ দমনে কঠোর হব।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন