প্রকাশের সময়: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ । ১:২৬ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার-৪

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম খানের নির্দেশে কোতোয়ালী পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে ৪ অপরাধী।

জানা যায়, এসআই মোজাম্মেল হোসেন সংগীয় ফোর্স কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে চুরি মামলার আসামী মোঃ সাজ্জাদ হোসেন শাহীন (১৬) ও মোঃ সাব্বির হোসেন (১৮) কে গ্রেফতার করেন, এসআই রুবেল মিয়া সংগীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে চুরি মামলার আসামী সুমন (৪২) কে গ্রেফতার করেন।

অপরদিকে, এএসআই মাসুম রানা অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ আলমগীর হোসেনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন