প্রকাশের সময়: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ । ৯:০২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলা:গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক।।

যমুনা টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো চিফ হোসাইন শাহীদ ও ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেনের ওপর হামলা করেছে দুর্বৃত্ত। বুধবার ময়মনসিংহে তাদের ওপর এই হামলার ঘটনা ঘটে। এসময় পিটিয়ে সাংবাদিক দেলোয়ার হোসেনের ডান হাত ভেঙ্গে ফেলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর বারোটার দিকে সংবাদ সংগ্রহের কাজে যমুনা টিভির ময়মনসিংহ ব্যুরোচীফ হোসাইন শাহীদ ও দেলোয়ার হোসেন মোটরসাইকেলে করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে পাটগুদাম এলাকার ঢাকা রেল ক্রসিংএ রেলওয়ে নিউ কলোনি এলাকায় পৌছালে এক যুবক তাদের উপর অতর্কিত হামলা চালায়। প্রথমে রেল লাইনের পাথর দিয়ে হোসাইন শাহীদের মাথায় আঘাত করে। সাংবাদিক দেলোয়ার হোসেনের উপর চড়াও হয়। এসময় ক্যামেরা ভেঙ্গে ফেলার চেষ্টা করে। একপর্যয়ে দেলোয়ার হোসেনের কানে ও হাতে কামড় দেয় ও পিটিয়ে তার ডান হাত গুরুতর আহত করে ভেঙে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ও নিউ কলনি এলাকা থেকে ঐ যুবককে আটক করে। তার নাম আলিফ ইমরান, বাবা শফিকুল ইসলাম।

ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আজিজুল ইসলাম জানান হামলাকারিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নেয়া হচ্ছে প্রয়োজনিয় আইনি ব্যাবস্থা।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন