প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ । ১০:৪৯ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আইজিপির সাথে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম এনডিসি এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি (IWAMA Kiminori) মঙ্গলবার (০১ অক্টোবর) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন।
আইজিপি জাপানের রাষ্ট্রদূতকে পুলিশ হেডকোয়ার্টার্সে স্বাগত জানিয়ে বলেন, জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। এ সময় তিনি বাংলাদেশ ও জাপানের মধ্যে বিরাজমান সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন।
সাক্ষাৎকালে আইজিপি বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণ এবং অন্যান্য ক্ষেত্রে জাপান সরকারের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। এছাড়া, তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশে চলমান প্রকল্পসমূহ এবং জাপানি নাগরিকদের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য আইজিপিকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণ এবং লজিস্টিক সাপোর্ট তথা ক্যাপাসিটি বিল্ডিংয়ের ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত থাকবে এবং আগামীতে আরও বৃদ্ধি পাবে বলে আশ্বাস প্রদান করেন।
এ সময় পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌ এবং জাপান দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন