প্রকাশের সময়: বুধবার, ২ অক্টোবর, ২০২৪ । ১২:৪০ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কারিতাস ময়মনসিংহ অঞ্চলের প্রকল্প কতৃর্ক ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

উমর ফারুক, স্টাফ রিপোর্টার।।

১ অক্টোবর ২০২৪ খ্রিঃ মঙ্গলবার দুপুর ১২ টায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলার হলরুমে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের (SDDB) প্রকল্প কতৃর্ক ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৪ রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানের আয়োজন করে কারিতাস ময়মনসিংহ শাখা। প্রতিপাদ্য বিষয় “মর্যাদাপূর্ণ বার্ধক্য বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ”। প্রবীণদের ভাবনা-প্রবন্ধ পাঠ করেন মি: এলটুশ নকরেক, জুনিয়র প্রোগ্রাম অফিসার, এসডিডিবি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার জনাব নাজনীন সুলতানা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ মানিক মিয়া ( সভাপতি, তারাকান্দা ইউনিয়ন ফোরাম) ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার-মি: অসীম সরকার, উপজেলা কৃষি অফিসার অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ মাহবুবুল আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবু আহসান মোহাম্মদ রেজাউল হক।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ক্লাব সভাপতি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। মোহাম্মদ মানিক মিয়া (সভাপতি, তারাকান্দা ইউনিয়ন ফোরাম) অনুষ্ঠানের সমাপনী ঘোষনা করেন। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। এবং উপস্থিত প্রবীণদের মাঝে দুপুরের খাবার ও চারাগাছ বিতরণ করা হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন