প্রকাশের সময়: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ । ৫:৩৩ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

চরপাড়ায় ফুটপাত দখল উচ্ছেদে মসিকের অভিযান

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।

চরপাড়া মোড় এলাকার ফুটপাত দখল করা অবৈধ দোকান উচ্ছেদ করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ভ্রাম্যমান আদালত।

আজ বেলা ১২ টায় পরিচালিত এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাজহারুল ইসলাম। এ সময় অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা প্রায় ৩০ টি দোকান উচ্ছেদ করা হয়।

এছাড়াও এ অভিযানে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা চরপাড়ার দুটি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য মোট ১০ হাজার টাকা জরিমানা করেন এবং রাস্তা দখল করে অসচেতন পার্কিং এর জন্য দুই মোটরসাইকেল মালিককে মোট ১ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানকালে স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বহিনীর সদস্য ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন