প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪ । ৪:০৭ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে ডিবি’র অভিযানে ১৫ বোতল বিদেশী মদসহ গ্রেফতার-২

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) অভিযানে ১৫ বোতল বিদেশী মদসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, এসআই(নিঃ) রুপন কুমার সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চরঈশ্বরদীয়া মেরী আগলী কান্দাপাড়া সাকিনস্থ ধৃত আসামী মোঃ মাসুদ মিয়া (২৫) পিতা মৃতঃ শামছুল ইসলাম, সাং-কান্দাপাড়া (খালপাড়), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এর বসত বাড়ীর চৌচাল টিনের ঘরের উত্তর পার্শ্বে কক্ষ হইতে ১৯ সেপ্টেম্বর রাতে ১৫ বোতল বিদেশী মদের বোতল সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ জিসান ভূইয়া শান্ত (২২), পিতা-সেলিম ভূইয়া, মাতা-কাজলী, সাং-সজিবপাড়া খালপাড়, ২। মোঃ মাসুদ (২৫), পিতা মৃতঃ শামছুল ইসলাম, মাতা-রাবেয়া খাতুন, সাং-কান্দাপাড়া, , উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বদ্বয়কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।

উদ্ধারকৃত ১৫ বোতল বিদেশী মদ উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ২ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন