প্রকাশের সময়: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ । ৪:৪৬ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সীমান্তবর্তী ঝিনাইগাতীতে ভারতীয় মদ সহ দুই মাদক কারবারি গ্রেফতার

মুহাম্মদ দুদু মল্লিক, শেরপুর জেলা প্রতিনিধি।।

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় ৮০ বোতল ভারতীয় মদ সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার দিবাগত রাতে তাদেরকে উপজেলার পশ্চিম গজারীকুড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় দুইজনকে।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার হদলীগ্রাম এলাকার মো. জহুুরুল ইসলামের ছেলে মো. জামাল উদ্দিন(২১) এবং ফাকরাবাদ এলাকার মৃত কদম আলীর ছেলে মো. আমির হোসেন(২৫)কে।

র‍্যাব সুত্রে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক এবং অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম গজারীকুড়া এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৮০ বোতল মদ সহ তাদেরকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের করে সোমবার দুপুরে ঝিনাইগাতী থানায় সোপর্দ করা হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন