প্রকাশের সময়: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ । ১:০৫ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সন্ত্রাসী-চাঁদাবাজদের মানুষ মসনদে দেখতে চায় না: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক।।

দেশের মানুষ কোনো সন্ত্রাসী ও চাঁদাবাজকে আর ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেছেন, “আমাদের দেশকে সুন্দর করার লক্ষ্যে যারা জীবন দিয়েছে, তাদের মধ্যে অনেকে আমার ছাত্র। আর এখানে তোমরা নেমেছ লুট, সন্ত্রাসী এবং চাঁদাবাজি করতে। তোরা ভালো করে জেনে রাখিস, বাংলাদেশের মানুষ ন্যায় প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছে, তোদের মত সন্ত্রাসীদেরও বাংলার মসনদে দেখতে চায় না।”

ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করাসহ ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে শনিবার ময়মনসিংহে এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর শাখা এই সমাবেশের আয়োজন করে।

সংগঠনের ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি অধ্যাপক মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীন, উত্তর জেলা সভাপতি আলহাজ হাদীউল ইসলাম, দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী বক্তব্য দেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন