প্রকাশের সময়: শনিবার, ২৯ জুন, ২০২৪ । ৮:২৩ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীতে  হাইড্রোলিক হর্ণের বিরুদ্ধে অভিযান

সেলিম মিয়া স্টাফ রিপোর্টার।।
সকল ধরণের যানবাহনে হাইড্রোলিক হর্ণের ব্যবহার আইনত নিষিদ্ধ। দুঃখজনক হলেও সত্য যে, ঢাকা শহরের বিভিন্ন স্থানে নানাবিধ পরিবহনে হাইড্রোলিক হর্ণের ব্যবহার দেখা যায়। ইহা এক দিকে যেমন বিকট শব্দ তৈরী করে, অন্যদিকে স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। শ্রবন শক্তি হারানো, বধির হওয়া, ঘুমে ব্যাঘাত ঘটা, হাইপার টেনশন হওয়া, পড়াশুনায় ব্যাঘাত ঘটা, বয়স্কদের জন্য অধিকতর বিরক্তির উদ্রেক করা, কোমলমতি শিশুদের জন্য তীব্র যন্ত্রণা, হাসপাতালের সম্মুখস্থ রোগীদের জটিলতা বৃদ্ধি সহ গর্ভবর্তী নারীরা এ বিকট শব্দের স্পর্শে আসলে বিকলাঙ্গ শিশুর ও জম্ম দেয়ার সম্ভাবনা থাকে। মনোযোগ বিকর্ষণ, কর্ণগহ্বরে দাহ্য, মানসিক ভারসাম্য হারানো সহ হার্ট এ্যাটাক এমনকি স্ট্রোক পর্যন্ত ঘটায় এ সর্বনাশা ‘হাইড্রোলিক হর্ণ’।

মতিঝিল ট্রাফিক বিভাগের নানাবিধ সৃজনশীল উদ্যোগের পাশাপাশি  ২৭ জুন ২০২৪খ্রিঃ অত্র বিভাগের তিন জোনে একযোগে হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী গাড়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

জানা যায়, মতিঝিল ট্রাফিক বিভাগে এ সকল অভিযান জোরালো থেকে জোরালোতর করা হবে।

“ট্রাফিক মতিঝিল বিভাগ সকল শ্রেণী পেশার কম্যুটারসগণকে ট্রাফিক শৃংখলা ও আইন মান্যতার সংস্কৃতি লালন ও পালন করার অনুরোধ জানাচ্ছে জানিয়েছেন।

ট্রাফিক মতিঝিল বিভাগ সম্মানিত নগরবাসীকে স্বস্তি প্রদানে বদ্ধ পরিকর।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন