প্রকাশের সময়: বুধবার, ১৯ জুন, ২০২৪ । ১০:৩৬ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দুদকের মুখোমুখি ৪৩টি দপ্তরের সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।

দুর্নীতি দমনি কমিশনের (দুদক) গণশুনানিতে মুখোমুখি হয়েছেন ভূমি প্রশাসন, পুলিশ প্রশাসন, পাসপোর্ট, বিআরটিএ, পানি উন্নয়ন বোর্ড, সাব রেজিস্ট্রি অফিস, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, ব্যাংক, শিক্ষা, বিআইডব্লিউটিএ, জেলা পরিষদ ও নির্বাচন অফিসসহ মোট ৪৩টি দপ্তরের কর্মকর্তা- কর্মচারীরা।

৬৬টি অভিযোগে দুদকের চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত গণশুনানিতে বুধবার (১২ জুন) দুদকের মুখোমুখি হন তারা। যেখানে প্রধান অতিথি হিসেবে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আক্তার হোসেন, মহাপরিচালক (প্রতিরোধ) ও দুদক চট্টগ্রামের পরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞা।

গণশুনানিতে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক মো. কামরুল হাসান।

দুদক সচিব বলেন, আমাদের সবারই লক্ষ্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া। এজন্য সারা দেশে বিভিন্ন জেলায় নিয়মিত গণশুনানির আয়োজন করা হয়। এতে করে সমাজে দুর্নীতির বিরোধী গণসচেতনতা তৈরি হয়। আগামী প্রজন্মের মাঝে দুর্নীতি বিরোধী চেতনা তৈরিতে সততা স্টোর ও সংঘ তৈরি করা হয়।

দুদক জানায়, কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগের গুরুত্ব ও সেবা বিবেচনা করে শান্তিপূর্ণ প্রশাসনিক প্রক্রিয়া শুরু, প্রশাসনিক তদন্ত, তদন্তের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তের কথা গণশুনানি থেকে জানানো হয়। ২৯টি অভিযোগ প্রশাসনিক তদন্তের জন্য উল্লেখ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন