প্রকাশের সময়: সোমবার, ৩ জুন, ২০২৪ । ৭:৫১ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গফরগাঁওয়ে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবী জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন দিপু

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।

গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও পাগলা থানার ওসিকে প্রত্যাহার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য সংবাদ সন্মেলনের মাধ্যমে নির্বাচন কমিশনারের কাছে দাবী জানিয়েছেন আবুল হোসেন দিপু ।

গফরগাঁও উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ড.মোহাম্মদ আবুল হোসেন দিপু প্রতীক ঘোড়া, তিনি তাঁর প্রতিপক্ষ প্রার্থী আশরাফ উদ্দিন বাদল প্রতীক আনারস এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে আজ দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সন্মেলন করেছেন।

তিনি অভিযোগ করে বলেন, আনারস প্রতীকের বাদলের অবৈধ অস্ত্রধারী পেটুয়া বাহিনী তাঁর নির্বাচনী প্রচারে বাঁধা সৃষ্টি করে হামলা চালিয়ে কর্মীদেরকে মারধোর, করছে।পোস্টার ছিঁড়ে ফেলে নানান ভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে।

পাগলা থানার অফিসার ইনচার্জ ও গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সরাসরি প্রকাশ্যে আনারস প্রতীকের পক্ষে ভোট চাচ্ছেন,যা কোন ভাবেই কাম্য হতে পারে না।দিপু তাদের প্রত্যাহার করে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য নির্বাচন কমিশনের কাছে দাবী জানিয়েছেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন