প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ । ৭:৩৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

স্ত্রীকে গলা কেটে হত্যা মামলার আসামী স্বামী গ্রেফতার

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।

স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা মামলার অন্যতম আসামী খুনী স্বামী সোহেলকে গ্রেফতার করলো ভালুকা থানা পুলিশ । গত ৭ মে মঙ্গলবার সকালে ভালুকা থানার কাঁচিনা গ্রামে ধানখেতে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করে ভালুকা থানা পুলিশ ।

ঘটনায় ভিকটিমের বাবা থানায় অভিযোগ দায়ের করলে একটি হত্যা মামলা রুজু হয়। ঘটনার বিবরনে ভালুকা থানার ওসি শাহ কামাল আকন্দ জানান গত ৬ মে দিবাগত রাতে স্বামী সোহেল তার স্ত্রীকে গলা কেটে হত্যা করে পাশে ধানখেতে রেখে পালিয়ে যায়।

ভালুকা মডেল থানা পুলিশ- ফরিদপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান করে অদ্য ৮ মে বুধবার দুপুরে টঙ্গী এলাকা থেকে ঘাতক স্বামী সোহেলকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে ।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন