প্রকাশের সময়: রবিবার, ৫ মে, ২০২৪ । ৫:২৯ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহের কোতোয়ালী পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধ ও পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-১১

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানিয়েছেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের গ্রেফতারে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১১ জনকে গ্রেফতার করা হয়।

এর মাঝে এসআই মনিতোষ মজুমদার সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে চুরি মামলার আসামী মোঃ রনি, মোখলেছুর রহমান, এসআই কুমোদ লাল দাস, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী কালিবাড়ি কবরখানা এলাকার মিন্টু পন্ডিতকে ১৫০ পিস ইনজেকশনসহ, এসআই টিটু সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী ইব্রাহিম, সোনিয়া আক্তার, এএসআই মাহমুদুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী আশিক, মেহেদী, অন্ত বণিককে গ্রেফতার করে।

এছাড়া এসআই দেবাশীষ সাহা, এএসআই আনোয়ার হোসেন, আশরাফুল আলম শান্ত পৃথক অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৩ পলাতক আসামীকে গ্রেফতার করেন।

গ্রেফতারী পরোয়ানায়ভুক্ত আসামীররা হলো, মোঃ মহসীন, মোঃ ইসমাইল হোসেন ও প্রদীপ কুমার সাহা। তাদেরকে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানিয়েছেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন