প্রকাশের সময়: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ । ৫:৩৮ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝিনাইগাতীতে ভারতীয় মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হারুন উর রশিদ, ঝিনাইগাতী (শেরপুর)  প্রতিনিধি।।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল পূর্ব চাপাজোড়া এলাকা থেকে ৬৬ বোতল ভারতীয় মদ সহ মো. রাসেল মিয়া ও আব্দুল কাদির নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ঝিনাইগাতী ধানহাটির মো.খায়রুল ইসলামের ছেলে মো. রাসেল মিয়া এবং গান্ধিগাঁও গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে আব্দুল কাদির (৩২)।

র‌্যাব জানায়,বৃহস্পতিবার সন্ধ্যায় র‍্যাব-১৪, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদীর নেতৃত্বে র‍্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার ঝিনাইগাতী থানার ধানশাইল ইউনিয়নের পূর্ব চাপাজোড়া এলাকায়  ধানশাইল টু ঝিনাইগাতীগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট করাকালীন সময়ে একটি অটোরিক্সাকে সন্দেহ হলে থামার সংকেত দিলে অটোরিক্সটি চেকপোস্টের সামনে থামে।

এ সময় উক্ত অটোরিক্সার পিছনে তল্লাশী করে  ৬৬ বোতল আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়।পরে মো. রাসেল মিয়া ও অটো চালক আব্দুল কাদিরকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত মদের বর্তমান বাজার মুল্য ৬৬ হাজার টাকা।পরে গ্রেপ্তারকৃতদের মাদক আইনে মামলা দায়েরের পর ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব আরো জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন