প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪ । ৮:২৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শেরপুরে নারী দিবসকে কেন্দ্র করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কর্তৃক সভা 

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর জেলা প্রতিনিধি।।

শেরপুরে ৬ মার্চ রোজ বুধবার বিকালে নারীর রাজনৈতিক নেতৃত্বকে এগিয়ে নেওয়ার জন্য অর্থনৈতিক ক্ষমতায়ন’ শীর্ষক এ কর্মশালা বাস্তবায়নে নারী দিবসকে কেন্দ্র করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত এক  আলোচনা সভা শেরপুর নিউমার্কেট পালকি কমিউনিটি সেন্টারে পালিত হয়েছে।

এসময় নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠা করার লক্ষ্যে  গুরুত্বপূর্ণ স্বাগত বক্তব্য রাখেন শেরপুর জেলা মাল্টি ফোরামের সভাপতি  ও  ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলো  ও মাস্টার ট্রেইনার বিনয় কুমার সাহা। সঞ্চালনায় করেন  শেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মহিলা সংস্থার চেয়ারম্যান, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলো ও মাস্টার ট্রেইনার নাসরিন রহমান ফাতেমা।বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবির।  জেলা উইমেন চেম্বার অব কমার্সের সহ সভাপতি শাহীনা পারভীন। শেরপুর জেলা মাল্টিপারপাস ফোরামের উপদেষ্টা ফখরুল মজিদ খোকন। জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল।

শেরপুর মহিলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার লুৎফা। নারী দিবসকে কেন্দ্র করে,দেশ ও সমাজে নারীরা বিশেষ ভূমিকা পালন করেন সেই প্রতিপাদ্য উপস্থাপন করেন,ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলো রুমা সাহা।এই আলোচনা সভায়, বিভিন্ন সংগঠনের থেকে আসা ৩০ জন নারী ও পুরুষ অংশ গ্রহণ করেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন