প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ । ৩:৪৮ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে ফকিরাকান্দায় আল্পনা প্রতিবন্ধী উন্নয়ন ও কল্যাণ সংস্থার সদস্যদের স্বাস্থ্যসেবাসহ বস্ত্র বিতরণ 

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডে ফকিরাকান্দায় আল্পনা প্রতিবন্ধী উন্নয়ন ও কল্যাণ সংস্থার সদস্যদের মাঝে স্বাস্থ্যসেবা ও বস্ত্র বিতরণসহ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ ফেব্রুয়ারী)  সংস্থাটির প্রতিষ্ঠাতা মোঃ হুমায়ুন কবির মন্ডল ও এ.কে.এম সাইদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা বিএফআরআই’র এ.কে.এম সাইফুল ইসলামের সভাপতিত্বে  অনুষ্ঠানের উদ্বোধন করেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ.বি. সিদ্দিক।

মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সুমন ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ঘড়ি প্রতীকের মেয়র প্রার্থী মোঃ ইকরামুল হক টিটু।

অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সরকারি বেসরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন