প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ । ৯:৪৮ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝিনাইগাতী বাজারে রাস্তার পার্শ্বে মালামাল রাখার দায়ে মোবাইল কোর্ট এর অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা 

হারুন উর রশিদ, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি।।

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে (২৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী বাজার এলাকার মেইন সড়কের পাশে অবৈধ স্থাপনা ও জনসাধারণের যাতায়াত বিঘ্ন কারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মোবাইল কোর্ট পরিচালনাকালে সড়ক সংলগ্ন দোকানের মালামাল যত্রতত্র ভাবে রাখায় যানবাহনসহ পথচারীদের যাতায়াত বিঘ্ন ঘটে। বিধায় মহাসড়ক আইন-২০২১ এর ৯ ও ১২ ধারা অনুযায়ী ৪টি মামলায় মানিক এন্ড ফাল্গুনী স্টোরকে ৫ হাজার, রুবেল মিয়াকে ৫ হাজার, রাসেল মিয়াকে ২ হাজার,আব্দুল খালেককে ২ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন