প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ । ১১:৩৩ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৩০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মসিকের মেয়র পদে মনোনয়ন ফরম জমা দিলেন সাদেক খান মিল্কি

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বর্ষীয়ান, ত্যাগী ও জনপ্রিয় আওয়ামী লীগ নেতা এড. সাদেক খান মিল্কি টজু।

নির্বাচনী আচরণ বিধি মেনে ১৩ ফেব্রুয়ারী দুপুরে ৫ সদস্যের প্রতিনিধি দল সাথে নিয়ে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি কর্পোরেশন নির্বাচনে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা দিয়েছেন তিনি।

এর আগে এই মেয়র পদপ্রার্থী নগরীর শিববাড়ীস্থ আওয়ামী লীগ কার্যালয়ে আসলে হাজারো কর্মী সমর্থকের ঢল নামে। এসময় নির্বাচনী আমেজে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হয়ে উঠে দলীয় কার্যালয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন